শনিবার ● ২৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘সংস্কার করে শীঘ্রই নরসিংদী জেলা কারাগার বন্দিদের বসবাসযোগ্য করা হবে’
‘সংস্কার করে শীঘ্রই নরসিংদী জেলা কারাগার বন্দিদের বসবাসযোগ্য করা হবে’
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপন করে নরসিংদী জেলা কারাগারটি ব্যবহার যোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শীঘ্রই কারাগার সংস্কার করে বন্দিদের বসবাসযোগ্য করা হবে।

২৭ জুলাই, শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কারাগারে হামলা-ভাংচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা কারাগার পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করলাম।
বিভাগীয় কমিশনারের কারাগার পরিদর্শনের সময় সাথে ছিলেন অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্ণেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১ এর সিও লে. কর্ণেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে, গত ১৯ জুলাই বিকেলে নরসিংদীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের পাশপাশি জেলা কারাগারে থাকা ৮২৬ কারাবন্দীসহ ৮৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নেয়া হয়। এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা পরিদর্শনে আসেন সরকারের উর্ধতন কর্মকর্তারা।
বিষয়: #করা #কারাগার #জেলা #নরসিংদী #বন্দি #বসবাসযোগ্য #সংস্কার










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 