শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
৩৬২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ ::
যুব সমাজকে মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের যুব সমাজকে মাছের উৎপাদন এবং মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ জুলাই, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতের অবদান অনেক। সেদিকে লক্ষ্য রেখে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের নদী, নালা, খাল-বিল অনেক বেশি। আমাদের মাটি ও পানি অত্যন্ত উপযুক্ত। আমি যুব সমাজকে বলব, তারা মাছ চাষে নজর দিতে পারে।’

তিনি বলেন, গভীর সমুদ্রে হাইড্রোইলেক্ট্রনিক উৎপাদন বাড়াতে হবে। মৎস্য শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা জানিয়ে যাচ্ছি। কেননা বাঙালির জন্য আমিষের সবচেয়ে নিরাপদ চাহিদা হলো মাছ। আর্থসামাজিক উন্নয়নের জন্য এই খাতটা অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের দিকে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ আমরা করছি।’

জাতীয় জিডিপিতে মৎস্যখাতের অবদান গুরুত্বপূর্ণ জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, এর পাশাপাশি ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ আহরণের প্রতি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ তেল-গ্যাসের মতো জ্বালানি এবং সি-ফুড প্যাকেজিংয়ে কার্যক্রম বাড়াতে হবে। তাহলে আরও বেশি সমুদ্রের মাছ রফতানি করা যাবে। তাই বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি