বুধবার ● ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট বিভাগে বিসিএ ফাউন্ডেশন ইউকে উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেট বিভাগে বিসিএ ফাউন্ডেশন ইউকে উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম, সিলেট::

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-ইউকে’র পক্ষ থেকে সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার রাজনগর, সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্ধি বন্যা কবলিত ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই, শুক্রবার থেকে শুরু করে ১৫ জুলাই ২০২৪, রবিবার কার্যক্রম সর্ম্পুণ করেছে।
এই মহতি ও মানবিক কার্যক্রমে লন্ডন থেকে এসে নেতৃত্বদেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-ইউকে’র সম্মানিত সভাপতি অলি খাঁন (এমবিই) এবং সমন্বয় করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (অ্যাডভোকেট)।
উপস্থিত ছিলেন সমাজ কর্মী ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভপতি মোঃ শহিদুল ইসলাম।
সার্বিক সহযোগিতায় ও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই, মাওলানা সানা উল্লাহ, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মুফতী মুনাজির আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রহমান জামী, হাফিজ আবু সাঈদ, মাও.আরিফ বিল্লাহ আনসার, মাওলানা তাহির প্রমুখ।
বিতরণকালে অলি খাঁন (এমবিই) বলেন বন্যাকবলিত এলাকার প্রতিটি মানুষ পানিবন্ধি হয়ে নিধারুণ কষ্টে দিনাতিপাত করছে। সবচেয়ে বেশি কষ্ট রয়েছে নিম্ন আয়ের, গরীব, দরিদ্র অসহায় ও খেতে খাওয়া মানুষগুলো। পানিবন্ধি বন্যাকবলিত এসব পরিবারের কথা চিন্তা করে মানবিক ভাবে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন-ইউকে’র সম্মানিত সদস্যদের সহযোগিতায় কার্যক্রম সর্ম্পুণ করতে পেরে খুবই ভালো লাগছে।
বিতরণকালে মাও. শাহীনূর পাশা চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি নিজের ব্যক্তিগত ও সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যা শুরু থেকে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। সব সময় পানিবন্ধি মানুষদের খোজ-খবর রাখছি।
বিষয়: #ইউকে #উদ্যোগ #খাদ্য #ফাউন্ডেশন #বন্যা #বিতরণ #বিভাগ #বিসিএ #মাঝে #সামগ্রী #সিলেট










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 