শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » ধর্ম » মু’মিন ও মুনাফিক চেনার সহজ উপায়। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
প্রথম পাতা » ধর্ম » মু’মিন ও মুনাফিক চেনার সহজ উপায়। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
৫০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মু’মিন ও মুনাফিক চেনার সহজ উপায়। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মু’মিন ও মুনাফিক চেনার সহজ উপায়। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
মু’মিন ও মুনাফিককে বাহ্যিকভাবে চেনা বড়ই কঠিণ। কারণ মুনাফিকরা মু’মিনদের মতই সালাত, সাওম, হজ্জ পালন করে। মু’মিনদের মতই পোষাক-পরিচ্চদ ও বেশভূষা একই। মুনাফিকরা মুসলমানদের মতোই কিতাবের ভালো জ্ঞান রাখে। সুতরাং মুনাফিক এমন এক নিকৃষ্ট কীট বা গোষ্ঠী যাদেরকে চেনা বড়ই দায়। মুনাফিক শব্দটি আরবী নাফকুন শব্দের কর্তৃবাচ্য। যার অর্থ হলো, ইঁদুরের গর্ত। ইদুরের গর্ত বলার কারণ হলো, এ ধরণের গর্তের অনেকগুলো মুখ বা এ´িট থাকে। কোন এক মুখ দিয়ে হামলা এলে ইঁদুরগুলো অন্য কোন পথ দিয়ে যাতে বেরিয়ে যেতে পারে, সেই জন্য এ ধননের অসংখ্য এ´িট পথ তৈরী করে রাখে। সমাজের মুনাফিকগুলোর অবস্থাও ঠিক তদ্রুপ। তারা দেখতে শুনতে লেবাসে হুবহু মুসলমানদের মতোই মনে হলেও সত্যিকার অর্থে তারা মু’মিন-মুসলমান নয়। তারা মুসলিম জামা’আতের কখনো হিতাকাঙী নয়। তারা বরং কুফফার ও মুশরিকদেরই হিতাকাঙী। যেমন আল্লাহ তা’আলা বলেন,“তুমি কি তাদেরকে দেখোনি, যাদেরকে কিতাবের জ্ঞান থেকে কিছু অংশ দেয়া হয়েছে এবং তাদেরকে অবস্থা হচ্ছে এই যে, তারা জিবত ও তাগুতকে মানে আর কাফেরদের সম্পর্কে বলে ঈমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথে চলেছে।”(সুরা নিসা:৫১)

রাসুলুল্লাহ সা: এর যুগে এরা নিয়মিত রাসুল সা: এর ইমামতিতে তাঁর পেছনে সালাত আদায় করতো। ফলে তাদেরকে ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করা অনেক কঠিন ছিল। কিন্তু আল্লাহর রাসুল সা: ও তাঁর সাহাবাগণ তাদেরকে জানতেন এবং চিনতেন। কিন্তু তাদের দৈনন্দিন কাজের জন্য তাদেরকে আলাদা করা কঠিণ ছিল। এ জন্য তাদেরকে ইসলামের জন্য খুব বিপদজনক মনে করা হতো। কারণ ঘরের শত্রু বিভিষণ মারাত্মকই হয়ে থাকে।

মু’মিন মুনাফিক চেনার সহজ উপায় হলো, জিহাদ। রাসুলুল্লাহ সা: এর যুগে জিহাদের ডাক এলে চেনা যেতো কারা মু’মিন ও কারা মুনাফিক। বিভিন্ন অজুহাত দেখিয়ে জিহাদ থেকে বিরত থাকতো। জিহাদের ডাক এলে মু’মিন ও মুনাফিকদের পক্ষ থেকে কি ধরণের জবাব আসতো তা আল কুরআনের আলোকে পেশ করা হলো।

সাচ্চা ঈমানদার: যারা সাচ্চা ঈমানদার তাদের সামনে জিহাদের ডাক এলে, তা যতই কঠিন হোক এতে তাদের ঈমান আরো বেড়ে যেতো। আল্লাহ তা’আলা বলেন, “ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে উঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের ওপর ভরসা করে। তারা সালাত কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। এ ধরণের লোকেরাই প্রকৃত মু’মিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুলত্রুটির ক্ষমা ও উত্তম রিযিক।”(সুরা আনফাল:২-৪) আল্লাহর স্মরণে তাদের অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠে। যারা সাচ্চা ঈমানদার তারা অন্তরে সর্বদা আল্লাহর ভয় রেখে পথ চলে। যখনই আল্লাহর কথা স্বরণ হয়, তখনই তাদের অন্তর কেঁপে উঠে। তারা বিশ্বাস করে আল্লাহ সামিউল বাছির, আল্লামুল গুয়ুব, রাকিব, তাই কোন গোনাহের কাজে লিপ্ত হতে চাইলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে এই ভয়ে যে, আল্লাহ আমাকে দেখছেন। ফলে সে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয় তাকে সর্বদা তাড়া করে ফিরে। যে কোন কাজ করার সময় তা আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা সে তা চিন্তা করে। তারা সেটিকেই সঠিক মনে করে, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে, তাদের ঈমান বেড়ে যায়। অর্থাৎ যখনই তাদের সামনে আল্লাহর কোন হুকুম আসে এবং তারা তার সত্যতা মেনে নিয়ে আনুগত্যের শির নত করে দেয়, আর তখনই তাদের ঈমান বেড়ে যায়। এ ধরনের প্রত্যেকটি অবস্থায় এমনটিই হয়ে থাকে। যুদ্ধের ডাক এলে তা যতই কঠিন হোক, জীবন হুমকীর সম্মুখীন হোক, কোন পরোয়া নেই কারণ এমন এক সত্ত্বার কাছ থেকে সেই হুকুম এসেছে যিনি সর্বজ্ঞাত, যিনি নিগাহবান, সকলেই তাঁর সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে। তাই তারা যখনই আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের হিদায়াতের মধ্যে তারা এমন কোন জিনিস দেখে যা তার ইচ্ছা আশা-আকাংখা, চিন্তা-ভাবনা মতবাদ, পরিচিত আচার-আচরণ, স্বার্থ-আরাম-আয়েশ, ভালবাসা ও বন্ধুত্ব বিরোধী হলেও সে তা মেনে নেয় এবং এইগুলোর বিপরীতে আল্লাহ ও তাঁর রাসুলের বিধান পরিবর্তন না করে বরং নিজের উল্লেখিত আদত-অভ্যাসগুলো নির্দি¦ধায় পরিবর্তন করে ফেলে। আল্লাহ ও তাঁর রাসুলের বিধান গ্রহণ করতে গিয়ে কষ্ট স্বীকার করার ফলে তাদের ঈমান তরতাজা ও পরিপুষ্টতা লাভ করে।

সাচ্চা মুনাফিক: পক্ষান্তরে মুনাফিকদের অবস্থা হয় তার সম্পুর্ণ বিপরীত। তারা যুদ্ধের ডাক শুনলে মুত্যুকে সাক্ষাত সম্মুখে হাজির মনে করে। ফলে তারা জমিকে আকঁড়ে ধরে যুদ্ধে যেতে বিভিন্ন বাহানা পেশ করতে থাকে। দু হাতের বাহিরে তারা আরো অসংখ্য অজুহাত প্রদর্শন করতে থাকে। রাসুলুল্লাহ সা: এর যুগে মুনাফিকদের এ ধরণের বহু উদাহরণ রয়েছে। উহুদ, তাবুকসহ আরো অনেক যুদ্ধ থেকে তাদের পৃষ্ট প্রদর্শনের ইতিহাস রয়েছে। যেমন আল্লাহ তা’আলা বলেন,“হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেয়ো না, যারা বললো, আমরা শুনেছি অথচ তারা শোনে না।”(সুরা আনফাল:২০-২১) এখানে শোনা বলতে এমন শোনা বুঝায় যা মেনে নেয়া ও গ্রহণ করা অর্থ প্রকাশ করে। যেসব মুনাফিক ঈমানের কথা মুখে বলতো কিন্তু আল্লাহর হুকুম মেনে চলতো না এবং তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিতো তাদের দিকেই এখানে ইঙ্গিত করা হয়েছে। এ জন্য পরের দু আয়াতে বলা হয়েছে যে, “অবশ্যি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরণের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবা লোক যারা বিবেক-বুদ্ধি কাজে লাগায় না। যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্ধুদ্ধ করতেন। যদি তিনি তাদের শুনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিতো।”(সুরা আনফাল:২২-২৩)

মুনাফিকরা সত্য কথা শোনেও না, সত্য কথা বলেও না। তাদের কান ও মুখ সত্যের ব্যাপারে বধির ও বোবা। যুগে যুগে কালে কালে এ ধরণের মুনাফিক আমাদের সমাজ ও সভ্যতায় বিদ্যমান ছিল, আজো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজো লেবাসধারী মু’মিন ও মুসলমান রয়েছে যারা প্রকৃতপক্ষে মুনাফিক। যারা মুসলমানদের জিহাদ দেখলে হয় তারা বোবা ও বধির সাজে অথবা সত্য কথা শোনে না বা বলে না। অথবা কথা বললে সত্যকে আড়াল করে এবং সত্য কথাকে তারা বৈষয়িক স্বার্থে অন্যের কাছে বিক্রয় করে দেয়। এমনকি নিলর্জ্জভাবে পৃথিবীর সম্প্রসারণবাদী ইহুদী-খৃষ্টানদের চর-দালাল-এজেন্ট হিসাবে কথা বলে। সামান্য বৈষয়িক স্বার্থে এরা নিজেদের ঈমান-আমল বিদেশীদের কাছে বন্ধক রাখে। এরা সব সময় জালেম ও তাগুতী শক্তির সহায়ক শক্তি হিসাবে কাজ করে।

আল্লাহ তা’আলা বলেন,“হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে সাড়া দাও, যখন রাসুল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁর দিকেই সমবেত করা হবে।”(সুরা আনফাল:২৪) মানুষের মুনাফেকী আচরণ থেকে বাঁচবার জন্যে সবচেয়ে প্রভাবশালী পদ্ধতি যেটি হতে পারে, তাহলো তার মনে দুটো বিষয় বদ্ধমূল করে দেয়া। এক, যাবতীয় কর্মকা- সেই আল্লাহর সাথে জড়িত যিনি মনের অবস্থাও জানেন। মানুষ তার মনে মনে যে সংকল্প পোষণ করে এবং মনের মধ্যে যেসব ইচ্ছা, আশা, আকাংখা, উদ্দেশ্য, লক্ষ ও চিন্তা-ভাবনা লুকিয়ে রাখে তার যাবতীয় গোপন তথ্য তাঁর কাছে দিনের আলোর মতই সুস্পষ্ট। দুই, একদিন আল্লাহর সামনে যেতেই হবে। তাঁর হাত থেকে বের হয়ে কেউ কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। এ দুটি বিশ^াস যত বেশী শক্তিশালী ও পাকাপোক্ত হবে ততই মানুষ মুনাফেকী আচরণ থেকে দুরে থাকবে। এ জন্য মুনাফেকী আচরণের বিরুদ্ধে উপদেশ দান প্রসংগে কুরআন এ বিশ^াস দুটির উল্লেখ করেছে বার বার।

আল্লাহ তা’আলা বলেন,“যে ব্যক্তি এ অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গযবে ঘেরাও হয়ে যাবে। তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্যে তা বড়ই খারাপ জায়গা।”(সুরা আনফাল:১৬) নিছক কাপুরুষতা ও পরাজিত মানসিকতার কারণে যুদ্ধ ক্ষেত্র থেকে ছত্রভংগ হয়ে পালানো হারাম। কারণ এ ক্ষেত্রে উদ্দেশ্য ও লক্ষের তুলনায় মানুষের প্রাণটাই তার কাছে বেশী প্রিয় হয়ে উঠে। এর পালানোকে কবীরা গুনাহের মধ্যে গণ্য করা হয়েছে। তাই রাসুলুল্লাহ সা: বলেন তিনটি গুনাহ এমন যে, তার সাথে কোন নেকী সংযুক্ত হলেও কোন লাভ নেই। এক, শিরক। দুই, বাপ-মায়ের অধিকার নষ্ট করা। তিন, আল্লাহর পথে লড়াই এ ময়দান থেকে পালানো। এভাবে তিনি আর একটি হাদীসে এমন সাতটি বড় বড় গুনাহের কথা বর্ণনা করেছেন যা মানুষের জন্যে ধ্বংসকর এবং পরকালেও তাকে ভয়াবহ পরিণামের মুখোমুখি করবে।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।



বিষয়: #  #  #



ধর্ম থেকে আরও

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! । হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না? ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত!

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস