মঙ্গলবার ● ৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ : মোমিন মেহেদী
পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ : মোমিন মেহেদী
বজ্রকণ্ঠ নিউজঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ, চেয়ারম্যান থেকে ড্রাইভার পর্যন্ত সবাইকে কঠোর জিজ্ঞাসাবাদের পর শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। কেননা, পিএসসির এই দুর্নীতিবাজেরা গত ২৩ বছরের বিসিএস ক্যাডারদেরকেও প্রশ্নবিদ্ধ করেছে। সকল বিসিএস ক্যাডারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব এবং দুর্নীতি খতিয়ে দেখে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ৯ জুলাই সকালে রাজধানীর পল্টনসহ বিভিন্ন এলাকায় দুর্নীতিবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নীতিহীন কর্মকর্তারা দেশকে ক্রমশ ধ্বংস করে দেশের বাইরে টাকা পাচার করছে। এই দুর্নীতিবাজদের তালিকা দ্রুত তৈরি করে দুদক কঠোর পদক্ষেপ নিলেই কেবলমাত্র দেশকে বাঁচানো সম্ভব।
বিষয়: #অধিকাংশই #দুর্নীতিবাজ #পিএসসি #মেহেদী #মোমিন










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 