মঙ্গলবার ● ৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
বজ্রকণ্ঠ নিউজ :

যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ওই স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা।
আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে আসতে দেখে টহল দল তাকে আটক করে। পরে তার হাতে থাকা লাল রঙের একটি ব্যাগে তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #আটক #কোটি #টাকা #বারসহ #বেনাপোল #সীমান্ত #স্বর্ণ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 