বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেমালে ক্ষয়ক্ষতি ঘটনায় শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর চিঠি
রেমালে ক্ষয়ক্ষতি ঘটনায় শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর চিঠি
বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
৩০ মে, বৃহস্পতিবার ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমি এটা জেনে গভীরভাবে দুঃখিত যে, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে বহু মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ফুমিও কিশিদা বলেন, জাপান সরকারের পক্ষ থেকে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না। আমি আবারও বলতে চাই যে, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
বিষয়: #ক্ষয়ক্ষতি #চিঠি #জাপান #প্রধানমন্ত্রী #রেমাল #শেখ #হাসিনা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 