শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সফরে এসেছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
প্রথম পাতা » প্রধান সংবাদ » দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সফরে এসেছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
৩৮৯ বার পঠিত
শনিবার ● ৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সফরে এসেছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

বজ্রকণ্ঠ নিউজ :
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সফরে এসেছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
শিল্পখাতে বৈচিত্র্য এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে জাইকার সহযোগিতামূলক কার্যক্রমে জোর দিবেন হারা শোহেই
২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় যোগ দিতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই। গত ৩ জুলাই এ স্মরণসভার আয়োজন করে জাইকা। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক জোরদার করাও তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরকালে হারা শোহেই সরকারের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। জাইকার অংশীদারিত্বে চলমান ও শেষ হওয়া বিভিন্ন প্রকল্পে সহযোগিতার জন্য সাধুবাদ জানাতে এবং পরিকল্পিত প্রকল্পগুলো নিয়ে মতামত বিনিময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপির সাথে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি, হারা শোহেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সাথে দেখা করে জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করা, বনায়ন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে জাইকার অংশীদারিত্বমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান বিনিময়ের সুযোগ নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা ও আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
গত ০৪ জুলাই, হারা শোহেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপির সাথে দেখা করেন। বৈঠকে তিনি জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্পে সহযোগিতামূলক কার্যক্রমের ওপর জোর দেন এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথেও সাক্ষাৎ করেন হারা শোহেই। সাক্ষাতে তিনি পাওয়ার গ্রিডের স্থিতিশীলতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং চলমান সহযোগিতার ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও, সফরকালে তিনি বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড), ঢাকা এমআরটি লাইন ৬, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, খারুলিয়া তালিমুল কুরআন মাদ্রাসা, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক জাইকা-সমর্থিত প্রকল্প পরিদর্শন করেন।
গত ৩০ জুন হারা শোহেই আড়াইহাজারে বিএসইজেড পরিদর্শন করেন। সিঙ্গারের নতুন কারখানার কার্যক্রম পর্যবেক্ষণকালে তিনি বাংলাদেশে এফডিআই (প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ) প্রবাহ বৃদ্ধিতে বিএসইজেড’র গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শিল্পখাতে বৈচিত্র্য নিশ্চিতের ওপর আলোকপাত করেন। এছাড়াও, বিএসইজেড’র সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমসসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার নিরলস সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
হারা শোহেই গত ১ জুলাই ঢাকা এমআরটি লাইন ৬ পরিদর্শন করে এ প্রকল্পকে একটি সফল দ্বিপাক্ষিক সহযোগিতামূলক প্রকল্পের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ঢাকা এমআরটি জাইকার জাপানি আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতার (ওডিএ) সবচেয়ে সফল প্রকল্পগুলোর একটি এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্ব ও আস্থার উজ্জ্বল উদাহরণ। দীর্ঘ এ যাত্রার শুরু থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে পেরে জাইকা অত্যন্ত গর্বিত এবং সম্মানিত। ভবিষ্যতের এমআরটি লাইন প্রকল্পের ক্ষেত্রে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।”
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনকালে হারা শোহেই বলেন, “বর্তমানের প্রয়োজন পূরণ ও ক্রমবর্ধমান অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে এমন প্রকল্পে সহযোগিতা করার ক্ষেত্রে নিবেদিতভাবে কাজ করবে জাইকা। আমরা মনে করি, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবিষ্যতে অ্যাভিয়েশন খাতের জন্য উদ্ভাবন ও সক্ষমতার কেন্দ্রে পরিণত হবে, যা অর্থনৈতিক বিভিন্ন সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”
গত ২ জুলাই মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন হারা শোহেই। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি ও ইউক্রেন যুদ্ধের মতো সঙ্কট সত্ত্বেও এ প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশংসা করেন তিনি। তিনি বলেন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে শক্তিশালী করবে এবং একটি স্থিতিশীল ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ভূমিকা রাখবে। মাতারবাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় গভীর সমুদ্র বন্দর, সড়ক ও সেতুর উন্নয়নে জাইকার ভূমিকা দেশব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও, তিনি কক্সবাজার সদর উপজেলার খারুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসা পরিদর্শন করেন। এ মাদ্রাসায় উপজেলা পরিষদ জাইকার সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে নারী শিক্ষার্থীদের জন্য একটি স্কুল বাস প্রদান করেছে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ দেশব্যাপী সকল উপজেলায় ইউজিডিপি’র ইতিবাচক কার্যক্রমের জন্য ইউজিডিপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে; পাশাপাশি, নারীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধির ইতিবাচক প্রভাবের ওপর গুরুত্বারোপ করে।
এছাড়াও, হারা শোহেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরিদর্শন, নিয়ন্ত্রক ও সমন্বয় কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পর্যবেক্ষণে নবাবী ভোজ রেস্তোরাঁ পরিদর্শন করেন। তিনি নমুনা সংগ্রহ ও তদারকি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং বিএফএসএ’র কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের প্রশংসা করেন।
এছাড়াও, গত ৪ জুলাই, হারা শোহেই হাসপাতালের দু’টি ওয়ার্ড দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। নার্সিং সেবা প্রকল্পের সক্ষমতা বৃদ্ধি অংশীদার হাসপাতালগুলোর নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিকাল নার্সিং অনুশীলন বাস্তবায়ন ব্যবস্থাকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। হারা শোহেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইমেজিং ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন এবং নিরাপত্তা এবং মান ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্মাণ দলের প্রতি অনুরোধ জানান।
প্রি-পেইড গ্যাস মিটার প্রকল্পও ঘুরে দেখেন হারা শোহেই। প্রকল্পটি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে; ফলশ্রুতিতে, গ্যাসের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি, মাসিক খরচ কমে যাওয়ার কারণে গ্রাহক সন্তুষ্টিও বৃদ্ধি পেয়েছে। প্রকল্পটি গ্যাস লিকেজ সনাক্তকরণ ও পরিবেশে মিথেন নির্গমন হ্রাসেও ভূমিকা রেখেছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি  আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা   ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস