শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাজ্যে টানা চতুর্থবার জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যে টানা চতুর্থবার জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক
বজ্রকণ্ঠ নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড এবং হাইগেট থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি।
বিবিসির তথ্য অনুযায়ী, তিনি ২৩,৪৩২ ভোট (৪৮ দশমিক ৩ শতাংশ) পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস ৮,৪৬২ ভোট পেয়েছেন।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষাবিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।
২০১৯ সালে টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড এবং কিলবার্নের এমপি ছিলেন। একই বছরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন।
২০১৫ সালের মে মাসে তিনি প্রথমবার লন্ডনের হ্যাম্পস্টেড এবং কিলবার্ন থেকে ব্রিটেনের হাউস অব কমন্সে নির্বাচিত হন এবং তার প্রথম ভাষণের মাধ্যমে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করেন।
বিষয়: #চতুর্থবার #জয় #টানা #টিউলিপ #নাতনি #পেলেন #বঙ্গবন্ধু #যুক্তরাজ্যে #সিদ্দিক










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 