বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্ত্রীর নামে অবৈধ সম্পদ, রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
স্ত্রীর নামে অবৈধ সম্পদ, রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
বজ্রকণ্ঠ নিউজঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ জুলাই, বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, রাজউক কর্মকর্তা সাবেক অথরাইজড অফিসার ও বর্তমানে উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২ এর পরিচালক মো. মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্য আরেক মামলায় শাহানা পারভিনকে প্রধান আসামি করে অবৈধ সম্পদ অর্জনের সহযোগিতার জন্য মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ মামলায় বলা হয়, শাহানা পারভীন পেশায় গৃহিণী হলেও তার নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।
দুদক বলছে, এই সম্পদ শাহানা পারভিন তার স্বামীর অবৈধ অর্থ দিয়ে গড়েছেন। রাজউক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতেই স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন।
মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনামলে আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিষয়: # #অবৈ #কর্মকর্তা #দুদক #ধ সম্পদ #নাম #বিরুদ্ধ #মামলা #রাজউক #স্ত্রী










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 