শিরোনাম:
●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ই-মেইল পাঠানোর প্রক্রিয়ায় জিমেইলের অজানা সুবিধা
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ই-মেইল পাঠানোর প্রক্রিয়ায় জিমেইলের অজানা সুবিধা
২৯২ বার পঠিত
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-মেইল পাঠানোর প্রক্রিয়ায় জিমেইলের অজানা সুবিধা

বজ্রকণ্ঠ নিউজঃ
ই-মেইল পাঠানোর প্রক্রিয়ায় জিমেইলের অজানা সুবিধা
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে জিমেইলের মাধ্যমে নিয়মিত ই-মেইল আদান-প্রদান করেন অনেকে। ই–মেইল লেখা থেকে শুরু করে পাঠানোর পুরো প্রক্রিয়াকে সহজ করতে জিমেইলে বেশ কিছু সুবিধা রয়েছে, যা অনেকেরই অজানা। সুবিধাগুলো দেখে নেওয়া যাক।

১. সোয়াইপ সুবিধা
স্মার্টফোনের জিমেইল অ্যাপে সোয়াইপ করে ই–মেইল আর্কাইভ, ডিলিট, রিড বা আনরিড মার্ক করে রাখা যায়। সাধারণত বাঁ বা ডানদিকে সোয়াইপ করে ই–মেইল আর্কাইভ করা যায়। চাইলে সোয়াইপ করে ই–মেইল মুছে ফেলা, রিড বা আনরিড মার্ক করাও যায়। এ জন্য জিমেইল অ্যাপের সেটিংসে প্রবেশ করে জেনারেল সেটিংস অপশন থেকে ই–মেইল সোয়াইপ অ্যাকশনে গেলেই রাইট সোয়াইপ ও লেফট সোয়াইপ অপশন পাওয়া যাবে। পছন্দের অপশন ব্যবহারের জন্য ‘চেঞ্জ’ নির্বাচন করলেই একটি পপআপ বক্সে আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রিড/আনরিড, মুভ টু, স্নুজ ও নান অপশন দেখা যাবে। এরপর কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করতে হবে।

২. কনফিডেনশিয়াল মোড
জিমেইলের কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে নিরাপদে ই-মেইল পাঠানো যায়। কারণ, কনফিডেনশিয়াল মোডের মাধ্যমে পাঠানো ই-মেইলের স্ক্রিনশট নেওয়া যায় না। এমনকি ডাউনলোড বা অন্য কোনো ব্যক্তিকে ফরোয়ার্ডও করা সম্ভব হয় না। কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে ই–মেইল পাঠাতে কম্পিউটার থেকে কম্পোজ বাটনে ক্লিক করে ই–মেইল লেখার পর নিচের দিকে থাকা প্যাডলক ক্লক আইকনে ক্লিক করে কনফিডেনশিয়াল মোড চালু করতে হবে। প্যাডলক ক্লক আইকনে ক্লিক করার পর সেট এক্সপাইরেশন অপশন থেকে ই-মেইলের সুরক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। এরপর সেন্ড বাটনে ট্যাপ করলেই ই-মেইলটি নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

৩. শিডিউলড ই–মেইল
জিমেইলের মেইল শিডিউল সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট সময় নির্বাচন করে সে সময়ে ই–মেইল পাঠানো যায়। কম্পিউটার থেকে মেইল শিডিউল সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাপকের নাম, মেইলের বিষয় ও মেইল লিখে নিচে থাকা সেন্ড অপশনের অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এবার শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আগে থেকে নির্ধারিত কিছু সময় দেখা যাবে। কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেইলটি প্রাপকের কাছে চলে যাবে।

৪. অ্যাডভান্স সার্চ
জিমেইলে সহজে কাঙ্ক্ষিত বিষয়বস্তু খুঁজে পেতে অ্যাডভান্স সার্চ সুবিধা ব্যবহার করা যায়। জিমেইলের সার্চ বক্সে গিয়ে ই–মেইল ঠিকানা লেখার পর বিভিন্ন সার্চ ফিল্টার দেখা যাবে। সেখানে অ্যাটাচমেন্ট, ডেট প্রভৃতি ফিল্টার ব্যবহারের পর সহজে ই–মেইল খোঁজা যায়।

৫. কি–বোর্ড শর্টকাট
কি–বোর্ড ব্যবহার করে খুব সহজে জিমেইল ব্যবহার করা যায়। এ জন্য বেশ কিছু শর্টকাট রয়েছে। যেমন Ctrl + লিখে ই–মেইল কম্পোজ করা, Ctrl + Enter ই–মেইল পাঠানো, Ctrl + Shift + c লিখে ই–মেইলের সিসি যোগ করা যায়।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা