মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, তিতাস (কুমিল্লা) ::
![]()
কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লতিফ ওই গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলায় পাঁচ মাস কারাভোগের পর মাত্র তিন দিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন লতিফ। সোমবার রাতে তিনি এলাকায় প্রতিপক্ষকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ নিহতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ লতিফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিষয়: #আসামি #উদ্ধার #কুপিয় #তিতাস #পিস্তল #বিদেশি #ভূঁইয়াক #মামলা #লতিফ #হত্যা










স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 