সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
মনির হোসেন ::
![]()
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (১১ মে সকালে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারী-০৬ হতে চোরাইভাবে ও.টি আজু শাহ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ/ চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #ডিজেলসহ #লিটার #হাজার










রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সদস্য পদে বিজয়ী সিলেটের ফয়েজ
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা 