সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
মোঃ নাজমুল হক আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি::
![]()
পঞ্চগড়ের আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারুকে আটক করেছে পুলিশ। অনলাইন ক্যাসিনো জুয়ারু উপজেলার ঝলঝলি উলারচাপ গ্রামের জনৈক মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র বজলুর রহমান বাঁধন (৩০)। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ওই ইউনিয়নের ভাদুর দোয়ার তিন রাস্তার মোড়ে মোবাইলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে।
রবিবার বাঁধনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ প্রসঙ্গে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিৎ করে বলেন, অনলাইন জুয়ারু বাঁধনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২) ধারায় (অনলাইন ক্যাসিনো/জুয়া) আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নম্বর-১০, তারিখ ১০মে ২০২৬খ্রি:। তিনি আরো বলেন, মাদক এবং জুয়ার বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশ সর্বদাই জিরো টলারেন্স নীতিকে অগ্রাধিকার দিয়ে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছেন। মাদক এবং জুয়া প্রতিরোধে পুলিশ সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এ প্রতিনিধির মাধ্যমে।
বিষয়: #অনলাইন #আটোয়ারী #এক #ক্যাসিনো










রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সদস্য পদে বিজয়ী সিলেটের ফয়েজ
সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল 