রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » কার পাকা ধানে মই দিলাম : শ্রীলেখা
কার পাকা ধানে মই দিলাম : শ্রীলেখা
বজ্রকণ্ঠ নিউজঃ

বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় শ্রীলেখা মিত্র। ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে তার। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। ফলে স্পষ্ট কথা বলার জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। এবার নিজের ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেত্রী।
শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে এ কথা জানান শ্রীলেখা নিজেই। অভিনেত্রীর কথায়, ‘কিছু অজ্ঞাত লোক আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিয়েছে। যেটি ঘটানো হয়েছে টেলিগ্রামকে ব্যবহার করে। ফলে কয়েকদিন ধরে অন্তত ১০-১৫ টা অপ্রয়োজনীয় ফোন এসেছে। এমনকি তাদের দাবি, আমার নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি।’
শুধু তাই নয়। ওই পোস্টের শেষেই শ্রীলেখা আরেকটি বিস্ফোরক প্রশ্ন রেখেছেন যে, ‘তুমি যে-ই হও না কেন, আমি কেন তোমাদের জন্য হুমকি হতে যাব?’
টালিউডের পাশাপাশি এখন মুম্বাইতেও যাওয়া আসা রয়েছে শ্রীলেখার। সম্প্রতি সুধীর মিশ্রর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে কলকাতা ছেড়ে সেখানে গেঁড়ে বসার চিন্তা নেই তার।
বিষয়: #কার #দিলাম #ধান #পাকা #মই #শ্রীলেখা










মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান
জেমস বন্ড নাকি জিমি রয়, প্রশ্ন আরিফিন শুভর?
ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা 