রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
মনির হোসেন
![]()
নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া থানাধীন মধ্য মাচুয়ারা এলাকায় আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র মজুদ করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরাকে (৪১) আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা। উল্লেখ্য সে বিভিন্ন অপরাধকর্মের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়।
আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #এক #কোস্টগার্ড #দেশীয় #নেতৃত্বে #যৌথ #সন্ত্রাসী










এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল 