মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক::
![]()
বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আবুল হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং মতব্বির হোসেন ছুনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহ শামীম।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আরুক চৌধুরী, ড. জয়নুল আবেদীন রোজ, ড. আজিজুল আম্বিয়া, রোজিয়া বেগম রুজি, সখিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপা বেগম, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক জয়নব বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। দলটিকে নিষিদ্ধ করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা ঐক্যবদ্ধভাবে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভা শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র রক্ষা ও দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিষয়: #অপচেষ্টা #আহ্বান #ঐক্যবদ্ধ #থাকার #নিষিদ্ধ #প্রতিবাদ #বিরুদ্ধ #লন্ডন #সভা










জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। 