শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মনির হোসেন ::
![]()
চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে অবৈধভাবে মজুদকৃত তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই এলাকা হতে ও.টি. কোরবান আলীশাহ নামক একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত তেল ও ট্যাংকারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #কোস্টগার্ডের #নেতৃত্ব #যৌথ










মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প 