বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমওর সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমওর সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও আন্তোনিও ডমিঙ্গুয়েজ ভেলাস্কো।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, বুধবার (২৯ মে) সন্ধ্যায় চার দিনের সফরে ঢাকায় আসেন আইএমও সেক্রেটারি জেনারেল ভেলাস্কো।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজি কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।
জানা গেছে, সফরে ভেলাস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এছাড়া, বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহারযোগ্য শিল্প পরিদর্শন করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক নাবিক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমিতে উপস্থিত থাকবেন।
বিষয়: #প্রধানমন্ত্রী










হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি 