রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
হাওরের ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও জেলা-উপজেলা প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে এবং বর্ধিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।
সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার (ট্রাফিক পয়েন্ট সংলগ্ন) অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতিতে ১১টি মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ উপস্থাপন করেন সংগঠনের সহ সভাপতি শাহ কামাল। ১০ টি সুর্নিষ্ট দাবি উত্থাপন করেন সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদ।
প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ ডিসেম্বর কাজ শুরু হলেও পানি উন্নয়ন বোর্ড ও মাঠ প্রশাসন যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে।
ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং পাহাড়ি ঢলের আশঙ্কা দেখা দিচ্ছে, অথচ প্রশাসনের টনক নড়ছে না। কোনো কারণে ফসলডুবি ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
প্রতিবাদ ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন তালুকদার, সৈয়দ মহিবুল ইসলাম, ইকবাল কাগজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, সংগঠনের জেলা সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, এড দীপঙ্কর বনিক, সুহেল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, মোঃ আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির, ইমরান হোসেন, বাঁধ বিষয়ক মহসিন আলম।
আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আবু তাহের মিসবাহ, সদস্য মোফাজ্জল হাসান, ছাতক উপজেলার সদস্য সচিব সুজন তালুকদার, সদস্য আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার হাওর বাঁচাও আন্দোলন এর সভাপতি আবু সইদ, শান্তিগঞ্জ উপজেলা সদস্য সচিব আহমেদ উসমান, সদর উপজেলার সদস্য সচিব শাহা আলম, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক নুরুল আলম সাগর, শান্তিগঞ্জ উপজেলার কৃষক নেতা জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির অর্থ সম্পাদক আকিব জাবেদ, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান, বন পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, মিডিয়া এম ডি জাকারিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক ফারদিন আহমদ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ ও পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন।
বিষয়: #অবস্থান #উন্নয়ন #কর্মসুচি #দুর্নীতি #পানি #প্রতিরোধ #প্রশাসন #ফসল #বাঁধ #বোর্ড #রক্ষা #সুনামগঞ্জ










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 