শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণ সুরমায় ৯ জুয়াড়ি আটক
দক্ষিণ সুরমায় ৯ জুয়াড়ি আটক
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

দক্ষিণ সুরমায় ৯ জুয়াড়ি আটক দক্ষিণ সুরমায় ৯ জুয়াড়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার মোহাম্মদপুর গ্রামের মহব্বত আলীর ছেলে আলী ইসলাম, মৌলভীবাজারের কুলাউড়ার মলইছড়া গ্রামের শাহ আলমের ছেলে জামাল মিয়া, এসএমপির জালালাবাদ থানার মীরেরগাঁওয়ের মৃত তোতা মিয়ার ছেলে বদরুল ইসলাম, জকিগঞ্জের ছবরিয়া গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে আবুল কালাম, ব্রাম্মণবাড়িয়ার নবীনগর থানার বকডহর গ্রামের আব্দুর রউফের ছেলে আশরাফ মিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে মো. রবিউল আওয়াল, এসএমপির শাহপরাণ থানার বুরহানবাগ ১৪নং বাসার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে মিজান মিয়া, হবিগঞ্জের বানিয়াচং থানার ধুলিয়া ঘাটুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মিজানুর রহমান ও আজমিরীগঞ্জের শরীফনগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাহফুজ মিয়া।
তাদের হাতেনাতে জুয়া খেলায় ধরা হয় এবং এসময় জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
বিষয়: #আটক #জুয়াড়ি #দক্ষিণ #সুরমা










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 