শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মিজান::
[ঢাকা, ৭ মার্চ, ২০২৬] ব্যাংকাসুরেন্সের মাধ্যমে গ্রাহকদের বীমা সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ ব্যাংকের কর্মকর্তাদের স্বীকৃতি প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি (ইবিএল) ও মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি, ‘ব্যাংকাস্যুরেন্স অ্যাওয়ার্ডস নাইট অ্যান্ড কিক-অফ ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।
উল্লেখ্য, মেটলাইফ বাংলাদেশের অন্যতম ব্যাংকাস্যুরেন্স পার্টনার ইবিএল। গ্রাহকদের মাঝে বীমা সমাধান পৌঁছে দিতে ইবিএল-এর যেসব কর্মকর্তা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের সাফল্য উদযাপন করতেই আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
স্বীকৃতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্রদানে ইবিএল প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় বীমা সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটলাইফের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা তাদের ভবিষ্যতের সুরক্ষা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারবেন।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ইবিএল-এর সাথে ব্যাংকাস্যুরেন্সের এ সফল পথচলা উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দেশজুড়ে ইবিএল-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এখন সহজেই নির্ভরযোগ্য বীমা সেবাগুলো গ্রহণ করতে পারছেন, যা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও আর্থিক সক্ষমতা নিশ্চিতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকাস্যুরেন্সের যাত্রাকে আরও সুদৃঢ় করার এবং ২০২৬ সালে নতুন মাইলফলক অর্জনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং ইভিপি ও হেড অব ওয়েলথ অ্যান্ড লায়াবিলিটি শারমিন আতিক। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর ও হেড অব ব্যাংকাস্যুরেন্স সাবরিনা আরিফীন।
বিষয়: #ইবিএল #কর্মকর্তা #বাংলাদেশ #ব্যাংকাস্যুরেন্স #মেটলাইফ #সেরা #স্বীকৃতি










বিশেষ করে মহিলারা ছাত্র বেশি লেবাসধারী ভন্ড প্রতারককে চিনে রাখুন।
জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক রাণীনগরে দোকান ঘরে চলছে আবাদপুকুর পোস্ট অফিস
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী
জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান 