বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা
সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা
বজ্রকণ্ঠ নিউজঃ

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা সাদিক এগ্রো উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
২৭ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের।
প্রভাবশালী এই গরু ব্যবসায়ীকে অভিযানের আশপাশেও দেখা যায়নি। তিনি কোথায় আছেন, তাও জানা যায়নি। কয়েক দফায় তার ব্যক্তিগত মুঠোফোনে ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।
আগে থেকে উচ্ছেদের কথা প্রকাশ পাওয়ায় বেশির ভাগ পশু আগেভাগে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও আলোচিত সেই ছাগলসহ আরও কিছু পশু উচ্ছেদের সময় সাদিক এগ্রোতে দেখা গেছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে একটি পেলোডার, একটি হুইল এক্সক্ভেটর, তিনটি বেক-হো লোডার নিয়ে হাজির হন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বিষয়: #ইমরান #এগ্রো #মালিক #লাপাত্তা #সাদিক










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 