শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » বিনোদন » তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
প্রথম পাতা » বিনোদন » তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
১৩ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী

বজ্রকণ্ঠ::
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নিজেকে মারধরের অভিযোগ তুলেছেন তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ। আজ বিকেলে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে তিশা বলেন, বিষয়টি সম্পূূর্ণ আলাদা।

‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য’—শিরোনামে লাইভে এসে সামিয়া অথৈ বলেন, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে আছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম ও মীর রাব্বীসহ অনেকে।

এরপর অভেযোগ করে অথৈ বলেন, ‘গতকাল আমি মানিকগঞ্জে আসি। এসময় তানজিন তিশা আপুর জন্য আমি গিফট নিয়ে আসছিলাম। কারণ, তিনি আমার সিনিয়র আর তিনি সম্প্রতি দারুণ একটি সিনেমা করছেন। আমি তাকে গিফট দিতে গেলে তিনি তা গ্রহণ করেন নি। পরে শুটিংয়ের প্রথম সিনেই তিশা আমাকে মারধর করে। এতে আমার হাতে কিছুটা জখম হয়।’

আজকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে তানজিন তিশাকে চড় মারার কথা ছিল আমার। আমি আলতো করে থাপ্পড় দিচ্ছিলাম। কিন্তু এতেই তিনি ক্ষেপে গিয়ে উল্টো আমাকে মারেন। সেটে অনেকেই উপস্থিত ছিলেন, সবাই দেখেছেন।’

পুরোনো একটি বিরোধের প্রসঙ্গও তোলেন এই অভিনেত্রী। তার দাবি, দুই বছর আগে এক নায়কের সঙ্গে অভিনয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, যদিও পরে তা মিটে যায়।

ক্ষোভ প্রকাশ করে অথৈ বলেন, ‘আজ যে আচরণ তিনি করলেন, তা একজন সিনিয়র শিল্পীর কাছে অশোভন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা বলেন, ‘নাটকের স্ক্রিপ্ট অনুসরণ না করে সামিয়া অথৈ আগে আমাকে আঘাত করেছে। তখন মাথা ঠিক রাখতে পারিনি, আমিও তাকে আঘাত করি।’

তিনি আরও বলেন, ‘ফাইনাল শুটিংয়ের আগে আমরা রিহার্সেল করেছি, তখন তো কোনো সমস্যা হয়নি। যদি পূর্ব শত্রুতা থাকত, তাহলে আমি তার সঙ্গে কাজই করতাম না। অথৈ যা বলছে, তার বেশির ভাগই বানানো।’



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা