বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
বজ্রকণ্ঠ:;
![]()
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহি বাস চলাচল।
আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশীদের জন্য ভিসা পরিষেবাও সীমিত করে ভারত সরকার। দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে।
টিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, বাসটি গত জানুয়ারি মাস থেকেই পরীক্ষামূলকভাবে চলাচল করছে। আজকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। প্রথম দিকে সপ্তাহে দুইদিন চলাচল করবে বাসটি।
তিনি আরও জনান, প্রথমদিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।
বিষয়: #আখাউড়া #আগরতলা #চলাচল #ঢাকা #বাস #শুরু #সীমান্ত










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 