বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপান
বজ্রকণ্ঠ::
![]()
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূত ড. রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তথ্যের প্রবেশাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং জাপানি নিয়োগকর্তাদের জন্য দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুতে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
বিষয়: #আমন্ত্রণ #জাপান #তারেক #প্রধানমন্ত্রী #রহমান










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 