শিরোনাম:
●   সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট ●   জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী ●   মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ●   মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ●   মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা ●   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী ●   ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ●   মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ ●   টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড ●   আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা
১০৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা

“বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা ২০ যাত্রীর পাসপোর্ট–টাকা নিয়ে গা ঢাকা দালাল চক্রের শীর্ষে কুলাউড়ার সাইফুল এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কান্নায় ভাসছে ২০ পরিবার”

ছাতক, সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি::
বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা
বিদেশে ভালো বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে সিলেট বিভাগে আবারও মাথাচাড়া দিয়েছে দালালচক্র। কোরিয়া ও সাইবেরিয়ায় পাঠানোর নাম করে ২০ যাত্রীর কাছ থেকে পাসপোর্টসহ এক কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুলাউড়ার কুখ্যাত দালাল মো. সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে। প্রতারণার শিকার পরিবারগুলো এখন সর্বস্বান্ত হয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছে। জামায়াত নেতা পরিচয়ে দালালি—তারপর পাসপোর্ট গায়েব, টাকা গায়েব, লোকও গায়েব করার অ‌ভি‌যোগ উঠে‌ছে।

জানা যায়,২০২৪ সা‌লে ১৭ ন‌ভেম্বরমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও উত্তর গ্রামের আরজান আলী খানের ছেলে সাইফুল ইসলাম খান, পরিচিত একটি চিহ্নিত জামায়াত নেতা ও দীর্ঘদিন ধরে ঢাকায় বসে বিদেশে পাঠানোর নামে দালালি ব্যবসা চালিয়ে আসছে।

ঢাকার নয়াপল্টন, যাত্রাবাড়ী, শনির আখড়া, উত্তরা, মিরপুর—সব জায়গায় “ট্রাভেলস ব্যবসা”র নামে অফিস খুলে সহজ-সরল মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো ছিল তার প্রধান কৌশল। ২০২৩ ও ২০২৪ সালে কোরিয়া–সাইবেরিয়া ভিসা দেখিয়ে কমপক্ষে তিন কোটি টাকা বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সুনামগঞ্জের ছাতকের ছৈলাআফজলাবাদ ইউনিয়নের বাসনাকান্দি গ্রামের হেলাল আহমদ, উপজেলা যুবদল নেতা পরিচয়ে গ্রামবাসীর আস্থা নিয়ে সাইফুলের কাছে ২০ যাত্রীর পাসপোর্ট ও টাকা পৌঁছে দেন। প্রতিটি যাত্রীর কাছ থেকে লাখে লাখে টাকা নেওয়া হয়—কেউ ৫ লাখ, কেউ ৬ লাখ—মোট হিসাব দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।

সাইফুলের কাছে শুধু হেলাল আহমদেরই ৫০ লাখ টাকার প্রমাণপত্রসহ চেক রয়েছে, যার এক টাকাও আজ পর্যন্ত ফেরত পাননি। ভিসা যাচাই–বাছাইতেই ধরা পড়ে জালিয়াতি ভুক্তভোগীরা জানান, বিদেশে যাবার আগের দিন তারা অনলাইনে ভিসা যাচাই করতে গিয়ে দেখেন সবগুলো ভিসাই জাল।
বিষয়টি জানাতে গেলে অভিযুক্ত সাইফুল নানা অজুহাত দিতে শুরু করে। এরপর এক পর্যায়ে মামলা, হামলা, গুম ও হত্যার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ উঠে‌ছে।

এব‌্যাপা‌রে হেলাল আহমদ বলেন,আমাদের জীবনের সঞ্চয় শেষ। সুদের টাকার বোঝা মাথায়। এখন টাকা চাইলে উল্টো হুমকি দেয়—ঢাকার জামায়াতের বড় নেতার পরিচয় দেখিয়ে ভয় দেখায়। সালিসি হয়, কিন্তু সুরাহা হয় না
এই ঘটনায় ঢাকার যাত্রাবাড়ীসহ কুলাউড়া ও রাউৎগাঁও এলাকায় অন্তত ৪–৫ বার সালিস বৈঠক অনু‌ষ্টিত হয়েছে, কিন্তু কোনোটিতেই সমাধান হয়নি।

প্রতা‌রিত ভুক্তভোগীদের অভিযোগ—সাইফুল ইসলাম খান সালিসি টেবিলে লোক দেখানো কিছু কথা বলে, পরে আবার গা-ঢাকা দেয়। কখনও ফোন ধরে না, কখনও টাকা পাওনা অস্বীকার করে নানা টালবাহানা কর‌ছে।

ভুক্তভোগীদের কান্না জ‌ড়িত ক‌ন্ঠে আর্তনাদ ক‌রে ব‌লেন তা‌দের স্ত্রী-সন্তান নিয়ে পথে বসার উপক্রম”
ভুক্তভোগী আবু সুফিয়ান, সফিউল আলম সুমেল, মো. সাব্বির আহমদ, জুবায়ের আহমদ সালমান, মোহাম্মদ নাঈম উদ্দিন, হেলাল আহমদ মো. মিজানুর রহমানসহ ২০ জন জানান—বিদেশে যাওয়ার জন্য তারা জমি বিক্রি করেছেন, ঋণ নিয়েছেন এনজিও থেকে,অনেকেই বন্ধক রেখেছেন ঘরবাড়ি।

এখন ভিসা জাল প্রমাণিত হওয়ায় টাকা ফেরত না পেয়ে পরিবার নিয়ে চরম বিপদের মুখে পড়েছেন।
এক ভুক্তভোগী চোখ মুছে বলেন,এখন প্রতিমাসেই শুধু সুদের টাকা দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। সংসারের খরচ চালানোই অসম্ভব হয়ে গেছে।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদ এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন ঢাকা থেকে শুরু করে সাইফুল ইসলাম খান গ্রামের বাড়িতে বেশ কয়েকবার সালিস হয়। কিন্তু সাইফুল ইসলাম খান টাকা ফেরত দিতে গড়িমসি করছে। এখন ভুক্তভোগীরা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতারক সাইফুলের কৌশল—ভিসা দেখানো, টাকা নেওয়া, গা ঢাকা অনুসন্ধা‌নে জানা যায়, সাইফুল ইসলাম খান প্রথমে ভুক্তভোগীদের “দেখানোর জন্য” ভুয়া ভিসা সংবলিত পাসপোর্ট তৈরি করে দেয়। এরপর বিদেশে যাওয়ার আগ মুহূর্তে “টিকিট দিচ্ছে পরবর্তী ব্যাচ পাঠাবে”, “অফিসের সমস্যা”, “ইমিগ্রেশনের জট”—এইসব অজুহাতে মাসের পর মাস ছাত‌কে ২০ জন মানুষকে ঘুরিয়েছে।

সাইফুল ইসলাম খান এই নৃশংস প্রতারণায় ২০টি পরিবার আজ পথে বসার উপক্রম। স্থানীয়দের দাবি—“দ্রুত গ্রেপ্তার না হলে আরও মানুষ প্রতারিত হবে । গ্রামবাসীর দাবি—সাইফুল ইসলাম খান দীর্ঘদিন ধরেই বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে আসছে। কেউ মুখ খুললে হুমকি-ধমকি দেয়। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আত্মগোপনে এখন র‌য়ে‌ছে।

গত সোমবার রা‌তে প্রতারণার শিকার মানুষগুলো এ প্রতি‌নি‌ধির কা‌ছে এসে তা‌দের প্রতা‌রিত হাওয়ার ঘটনা বিস্তা‌রিত প্রমানিত কাগজপত্র দেন। তারা এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সাধারণ মানুষকে সতর্কবার্তা এ ধরনের ভিসা প্রতারণা সম্প্রতি সিলেট–মৌলভীবাজারে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন-কাউকে নগদ টাকা না দেওয়া, ট্রাভেলসের লাইসেন্স যাচাই,ভিসা ইমিগ্রেশন সাইটে যাচাই হলে এ ধরনের প্রতারণা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

তারা এক কোটি টাকার ভয়াবহ প্রতারণায় ২০টি পরিবার আজ নিঃস্ব। হুমকি, ভুয়া ভিসা, টাকা আত্মসাৎ—সব মিলিয়ে ছাতক উপ‌জেলার গ্রাম জুড়ে আতঙ্ক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই চক্র ধরা পড়বে না-এটাই ভুক্তভোগীদের আর্তি।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা  জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে  ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আর্কাইভ

---
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ