রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় বাবার আত্মসমর্পণ!
ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় বাবার আত্মসমর্পণ!
বজ্রকণ্ঠ ::
![]()
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলে পরিবারের অন্য সদস্যদের খুনের চেষ্টা চালায় বলে বাধ্য হয়ে ছেলেকে খুন করা হয়েছে-দাবি বাবার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতেজেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছেলের নাম মেহেদী হাসান শুভ (২৫), তার বাবার নাম বারেক খাঁ।
জেলার কাঠালিয়া-রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মেহেদী হাসান শুভ নামে ২৫ বছরের ওই যুবক মাদকাসক্ত হয়ে প্রায়ই তার বাবা-মা ও পরিবারের সবাইকে মারধর করে আসছিল। সম্প্রতি তিনি মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার একটি ধারালো দা নিয়ে পরিবারের সবাইকে খুনের হুমকি দেয়।
পরে মাদকাসক্ত ছেলে শুভ ঘুমিয়ে পড়লে বাবা বারেক খাঁ একটি ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন। খুনের দায় স্বীকার করে পরদিন সকালে নিজেই থানায় আত্মসমর্পণ করেন বাবা। এ ঘটনায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম।
বিষয়: #আত্মসমর্পণ #ঘুমন্ত #ছেলে #থানা #পর #বাবা #হত্যা




বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন
জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার
সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি
সুনামগঞ্জ সদর আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নওগাঁ-৬ আসন জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা
সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভোটের ব্যবধানে মিলন নিবাচিত
নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম বিজয়ী
