শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি
৫৬ বার পঠিত
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি
মৎস্য,বালু-পাথর,ধান আর গানের জনপদ সুনামগঞ্জ। এ জেলায় রয়েছে ১শত ৫২ টি হাওর। এ জেলার উৎপাদিত ধান-চাল দেশের ১৮ কোটি মানুষের চার মাসের খাদ্যের যোগান দিয়ে থাকে। এর পাশাপাশি জেলার বালু-পাথর কয়লা সারা দেশে সরবরাহ হয়ে জাতীয় উন্নয়ননে অবদান রাখছে। বাংলাদেশের সম্ভাবনাময় জেলা সুনামগঞ্জ হলেও বাস্তবে দেশ স্বাধীনের ৫৪ বছরের ব্যবধানে জেলার সাধারন মানুষ তাদের ভাগ্য বদলাতে পারেননি। নির্বাচন আসে,নির্বাচন যায়,সরকার পরিবর্তন হয়। কিন্তু বদলায় না হাওরের মানুষের জীবন মান।
সুনামগঞ্জ জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ-বিএনপি প্রায় সমানে সমান ছিল। দেশে কয়েকটি জাতীয় নির্বাচন অনুষ্টিত হয়েছে। (বিগত ৩ টি নির্বাচন ছাড়া) তার ফলাফলের এমনি চিত্র দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভোটের মাঠে না থাকায় পাল্টে গেছে জেলার ভোটের চিত্র। এখানে মুলত: এবার লড়াই হবে বিএনপি-জামায়াতের মধ্যেই। জেলার ১২টি উপজেলার ৮৮টি ইউনিয়নে এবার ১০ লক্ষ,৬০ হাজার,৫৪ জন পুরুষ ভোটার,১০ লক্ষ,২০ হাজার,১ শত ৪৯ জন নারী ভোটার ও ৩২ জন হিজড়াসহ মোট ২০ লক্ষ ৮০ হাজার,২শত ৩৫ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র হচ্ছে ৭শত ২০টি আর ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ২শত ৫০টি।
সুনামগঞ্জ- ১ :
জেলার ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে ২ লাখ ৫৬ হাজার ১৭৯ জন পুরুষ ভোটার, ২ লাখ ৪৫ হাজার ৩৪১ জন নারী ভোটার ও ১০ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট আসনে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএন পি) থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। বাংলাদেশ নেজামী ইসলামী মনোনিত প্রার্থী বই প্রতীক নিয়ে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার ভোটে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতায় তিনি আসতে পারেননি। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে জামাত বিএনপির দুই প্রার্থীর মধ্যে। এ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী এলাকা জুড়েই বিশাল কর্মীবাহিনী থাকলেও জামায়াতের প্রার্থী দলীয় কোন্দল কে কাজে লাগানোর চেষ্টা করছেন। দলের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল-মনোনয়ন বঞ্চিত আনিসুল হক ( ঐক্যবদ্বভাবে প্রচারণায় থাকলেও তৃণমূল পর্যায়ে বিভক্তি রয়েই গেছে। জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদ গত দেড় বছর নানা ইস্যু সামনে আনার চেষ্টা করছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই জামায়াতের প্রার্থীর পক্ষে জনমত বেড়েই চলছে বলে দাবি করছে একাধিক সুত্র।
সুনামগঞ্জ-২ :
জেলার দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৮ জন। এ আসনে ১ লাখ ৭০ হাজার ১১১ জন পুরুষ ভোটার, ১ লাখ ৩৫ হাজার ৩৪১ জন নারী ভোটার ও ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আসন্ন নির্বাচনে এ আসনে ৩ জন দলীয় প্রার্থী রয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী। জামায়াতে ইসলামী থেকে দাড়ি পাল্লা প্রতীক নিয়ে এডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনিত প্রার্থী নিরঞ্জন দাশ (কাস্তে) প্রতীক। প্রার্থী ৩ জন হলেও মুলত: জামায়াত-বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। তবে এই আসনের বিএনপির প্রাথী নাছির চৌধুরী জনসমর্থনে অনেকটাই এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে শিশির মনির চেষ্টা চালিয়ে যাচ্ছেন জয়লাভের জন্য।
সুনামগঞ্জ-৩ :
জেলার শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার পুরুষ ভোটার ও ১ লাখ ৪৯ হাজার নারী ভোটার। এই আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জন দলীয় ও ১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরমধ্যে একজন শেষ পর্যন্ত সড়ে দাড়িয়েছেন। সংশ্লিষ্ট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ কয়ছর আহমেদ ভোটে লড়ছেন। স্বতন্ত্র (মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির বিদ্রোহী) প্রার্থী তালা প্রতীক নিয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে রয়েছেন সাবেক এমপি এডভোকেট মওলানা শাহিনুর পাশা চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী মো: মাহফুজুর রহমান খালেদ (তুষার) টেবিল ঘড়ি,খেলাফত মজলিস মনোনিত অপর প্রার্থী শেখ মুশতাক আহমেদ দেওয়াল ঘড়ি, আমার বাংলাদেশ পাটি (এবি পাটি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল,স্বতন্ত্র হোসাইন আহমেদ ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। এই আসনে ধানের শীষ প্রার্থী কয়ছর আহমেদ এর সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন এর হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা। তবে নির্বাচন বিশ্লেষকরা মনে করেন যেহেতু সুনামগঞ্জ ৩ আসন জগন্নাথপুর এলাকায় প্রার্থী সংখ্যা ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলায় প্রার্থী সংখ্যা ৩ জন। এই সুযোগে শান্তিগঞ্জ উপজেলার ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন কে বিজয়ী করতে পারেন।
সুনামগঞ্জ-৪ :
জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে সুনামগঞ্জ ৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ১৮৫ জন। এই আসনে নারী পুরুষ ভোটারের ব্যবধান মাত্র ৭ হাজার। আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। এরা হচ্ছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে এডভোকেট নরুল ইসলাম নুরুল, দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের এডভোকেট শামস উদ্দিন,হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি শহীদুল ইসলাম পলাশী,লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এডভোকেট নাজমুল হুদা হিমেল ও মোটর সাইকেল প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন। এই আসনে ধানের শীষের শক্তিশালী প্রার্থী নুরুল ইসলাম নুরুল তার পক্ষে দলের তরুন নেতাকর্মীদের নিয়ে মাঠ সরগরম করে রেখেছেন। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। তবে যত সময় ঘনিয়ে আসছে ততই স্বতন্ত্র প্রার্থীর জনমত বেড়েই চলছে দাবি করছে একাধিক সুত্র। জামায়াতে ইসলামীর প্রার্থী ভোটের মাঠে নতুন মুখ। তবে ভোটারদের মন জয় করতে দিন-রাত সমান তালে গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছেন। ত্রিমুখি প্রতিদ্বন্দ্বীতায় এ আসনে শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীরই জয়লাভের সম্ভাবনা রয়েছে।
সুনামগঞ্জ-৫ :
জেলার ছাতক-দোয়ারা বাজার উপজেলা নিয়ে সুনামগঞ্জ ৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাক্ষ ৭০ হাজার ৬২০ জন ও নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন। ভোটার তালিকায় নারী ভোটার উল্লেখযোগ্য হওয়ায় নির্বাচনী প্রচারনায় নারী ভোটাদের গুরুত্ব দিয়েছেন প্রার্থীরা। এই আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তবে মূল লড়াই হবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম এ দুজনের মধ্যে। বিশ্লেষকরা মনে করেন,বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমান চৌধুরীর বলয়, আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলয়ের ভোট দাড়িপাল্লায় যোগ হলে জামায়াত এ আসনে চমক দেখাবেই।
জেলার সচেতন নাগরিকরা বলেন,সুনামগঞ্জ ৩ ও ৪ আসনে বিদ্রোহী ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় থাকতে পারেন। তবে ভোটের মাঠে এবার মূল ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে ইসলামপন্থী সংগঠন জমিয়তুল উলামায়ে ইসলামকে। নিজ দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতায় না থাকার পরও এই দলের প্রতিটি নেতাকর্মী সমর্থক একবাক্যে ধানের শীষের পক্ষে মাঠে ভোটারদের মধ্যে প্রবল আবেদন সৃষ্টি করেছেন। অন্যদিকে আওয়ামীলীগ ঘরানার ভোটাররা যদি একবাক্যে দাড়িপাল্লা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। অন্যথায় সবকিছু ঠিকটাক থাকলে জেলার মোট ৫টি আসনের মধ্যে ৫টিতেই জয়লাভ করতে পারেন বিএনপির প্রার্থীরা।



বিষয়: #  #  #  #


দেশব্যাপী সংবাদ এর আরও খবর

বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন
জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার
সুনামগঞ্জ সদর আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুনামগঞ্জ সদর আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নওগাঁ-৬ আসন জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী নওগাঁ-৬ আসন জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ  বেসরকারি ভাবে বিজয়ী দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা
সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত
নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম বিজয়ী নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম বিজয়ী
সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমিরের জয় সারজিস আলমকে হারিয়ে নওশাদ জমিরের জয়

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার
আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস
ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করা হবে: তারেক রহমান
তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা
জাতীয় ঐক্য আমাদের শক্তি, দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা