রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » এনার্জিপ্যাকের চিফ অপারেটিং অফিসার হলেন মোহাম্মদ মাসুম পারভেজ
এনার্জিপ্যাকের চিফ অপারেটিং অফিসার হলেন মোহাম্মদ মাসুম পারভেজ
![]()
সৈয়দ মিজান:: মোহাম্মদ মাসুম পারভেজকে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে এনার্জিপ্যাক। এই নিয়োগ সম্প্রতি কার্যকর হয়েছে।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদোন্নতি তাঁর দক্ষ নেতৃত্বগুণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এসেছে।
নতুন দায়িত্বে মোহাম্মদ মাসুম পারভেজ এনার্জিপ্যাকের সার্বিক কার্যক্রম তদারক করবেন। তাঁর মূল লক্ষ্য থাকবে প্রতিষ্ঠানটির সার্বিক কাজের গতি ও দক্ষতা বাড়ানো। পাশাপাশি, অপারেশনাল উৎকর্ষ নিশ্চিত করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করাও তাঁর দায়িত্বের অংশ।
নিজেদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের সঙ্গে অপারেশনাল সক্ষমতাকে আরও ভালোভাবে যুক্ত করার লক্ষ্যে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ মাসুম পারভেজ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক খাত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে এবং বাজারমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন।
চিফ অপারেটিং অফিসার পদে তাঁর এই পদোন্নতি তাঁর নেতৃত্বের প্রতি এনার্জিপ্যাকের আস্থার প্রতিফলন। পাশাপাশি এটি প্রতিষ্ঠানের কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রাধিকার সম্পর্কে তাঁর অভিজ্ঞতার স্বীকৃতিও।
এই নিয়োগের মাধ্যমে নিজেদের অপারেশনাল নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চায় এনার্জিপ্যাক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আশা, এর ফলে কর্মদক্ষতা বাড়বে এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিষয়: #অপারেটিং #এনার্জিপ্যাক #চিফ










জাতীয় গণহত্যা দিবস ও ঈদ পুনর্মিলনী পালন করলো ঢ় মিডিয়া ক্লাব
সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা
মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে এড. জুবায়েরসহ সিলেট জামায়াতের শোক
ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে বাংলাদেশের ৩২টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক
দৌলতপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে 