মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে মানবিক শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে মানবিক শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন
শহিদুল ইসলাম, প্রতিবেদক:
সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের দুস্থ অসহায় এতিম, প্রতিবন্ধি, শ্রমিক ও শীতার্তদের মাঝে চলমান শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি ২০ জানুয়ারি ২০২৬ সম্পন্ন করা হয়েছে।
![]()
চট্টগ্রাম নগরের সদরঘাট, নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ, বোয়ালখালী উপজেলাধীন খরণদ্বীপ ও রাঙ্গামাটি নানিয়ারচর কাউন্সিল পাড়ায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। সহযোগিতা করেন, লন্ডনের ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, কাউন্সিলার মোহাম্মদ আয়াছ মিয়া ও চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্ট।
উক্ত বিতরণে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। সাংগঠনিক সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, যুগ্ম মহাসচিব মো. নুরুল হুদা চৌধুরী, সদস্য রওশনআরা বেগম, ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, সাংবাদিক মেহেদী ইমাম প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, প্রতি বছরেরন্যায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অসহায় দুস্থ ও গরিবদের মাঝে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #চট্টগ্রা #ম ফ্রেন্ডশিপ #সিলেট










সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা আল আমিন
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!
ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ ২-আসনের এমপি আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন ডাক্তারকে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মালিক পক্ষের শুভেচ্ছা বিনিময়।।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
