শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা
৬২ বার পঠিত
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে কেয়ার বাংলাদেশ-এর আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন ও দক্ষ করে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া মাঠে আয়োজিত এ শিখন বিনিময় মেলায় ‘নবপল্লব’ প্রকল্পের আওতাধীন বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। মেলায় মোট ১০টি স্টলের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকাভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়।

স্টলগুলোতে খাল খনন ও বৃক্ষরোপণে ব্যবহৃত আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম, লবণ সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌরচালিত সেচ পাম্প ও এ্যারেটর, অ্যাডাপটিভ কিচেন গার্ডেন, জলবায়ু সহনশীল ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, বাঁশ ও বেত দিয়ে তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গৃহপালিত পশুপালনসহ বিভিন্ন জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শিত হয়।

এছাড়াও একটি বিশেষ স্টলে কার্যকর জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিষেবা বুথ স্থাপন করা হয়। সেখানে আগত কৃষকদের নিবন্ধনের মাধ্যমে ভবিষ্যতে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেয়ার বাংলাদেশের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

ডিএসকে-এর প্রজেক্ট অফিসার (ক্যাপাসিটি বিল্ডিং) হামিদা আক্তার বাঁধনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত হাওলাদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের কর্মকর্তা লুৎফা পারভিন, সজল কুমার সাহা, হাবিবুর রহমান, সুভাষ চন্দ্র রায়সহ কেয়ার বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। কেয়ার বাংলাদেশের সিনিয়র উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, আইডিই, ডিএসকে ও সিএনআরএস-এর প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের প্রতিনিধি সজল কুমার সাহা বলেন, “কেয়ার বাংলাদেশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে কৃষি চর্চা ও শিখন বিনিময় কার্যক্রম আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় চিলা ইউনিয়নে এই আয়োজন করা হয়েছে, যা নবপল্লব প্রকল্পের আওতায় ব্যবহৃত আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে স্থানীয় কৃষকদের পরিচিতি বাড়াবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন,

‘নবপল্লব প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রদর্শনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ফলে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে, যা এই অঞ্চলের মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার বলেন,

‘কৃষিখাতকে কীভাবে সম্প্রসারিত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করা যায়—তা এই শিখন বিনিময়ে বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে। আমি আগত সকল কৃষককে এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানাই।’



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা আল আমিন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা আল আমিন
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!
ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত
হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ ২-আসনের এমপি আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন ডাক্তারকে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মালিক পক্ষের শুভেচ্ছা বিনিময়।। হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ ২-আসনের এমপি আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন ডাক্তারকে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মালিক পক্ষের শুভেচ্ছা বিনিময়।।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে   সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট