মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ–৫ বিএনপি ঐক্যবদ্ধ: ধানের শীষের বিজয় নিশ্চিত হবে-কলিম উদ্দিন মিলন
সুনামগঞ্জ–৫ বিএনপি ঐক্যবদ্ধ: ধানের শীষের বিজয় নিশ্চিত হবে-কলিম উদ্দিন মিলন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতাকমীরা।
![]()
আমরা অতীতেও একসাথে কাজ করেছি, অভিজ্ঞতাও আছে প্রচুর। আগামী নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। ইতোমধ্যেই ঐক্যের বিজয় ঘটেছে। এবার নির্বাচনে বিজয় অর্জন করাই আমাদের লক্ষ্য।”অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ছাতক–দোয়ারাবাজার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন,“দলের প্রতি সম্মান এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। ছাতক–দোয়ারার বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এখানে কোনো বিরোধ ছিল না, ছিল দলীয় প্রতিযোগিতা। আমাদের মন–প্রাণ বিএনপির সঙ্গে জড়িত। আগামী ২২ জানুয়ারি থেকে আচরণবিধি মেনে ধানের শীষের প্রচারণায় সবাই একসাথে মাঠে নামবো। ছাতক–দোয়ারায় ধানের শীষ জিতলে জিতবেন জননেতা তারেক রহমান।”
গত মঙ্গলবার বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।।পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান।
সভায় আরও বক্তব্য রাখেন —শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, আলতাফুর রহমান খছরু, ফজলুল করিম বকুল, মানিক মাস্টার, জয়নাল আবেদীন মহি, শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়রা সুরত, সামসুর রহমান বাবুল, মুর্শেদ আলম,গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন সালমান, নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিট কমিটির নেতা ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন। সভায় বক্তারা বলেন,“মিলন–মিজান ভাই–ভাই, এখানে কোনো সন্দেহ নেই। সবাই একসাথে কাজ করলে ছাতক–দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত—ইনশাআল্লাহ।”
বিষয়: #ঐক্যবদ্ধ #বিএনপি #সুনামগঞ্জ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 