শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫ হাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫ হাজার
৪৫ বার পঠিত
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫ হাজার

বজ্রকণ্ঠ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার ভাষ্যমতে, বিক্ষোভের সময় ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা নিরীহ ইরানিদের’ ওপর হত্যাকাণ্ড চালিয়েছিল।

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫ হাজার
অর্থনৈতিক অসন্তোষ থেকে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে সেখান থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়। বিক্ষোভ তীব্র হলে ৮ জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে মাঠে নামানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। যদিও ইন্টারনেট বন্ধ থাকার কারণে সে সময় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এরই মধ্যে গতকাল রোববার রয়টার্সকে ৫ হাজার জনের প্রাণহানির তথ্যের সত্যতা পাওয়ার কথা জানান ইরানের ওই কর্মকর্তা। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিক্ষোভে সবচেয়ে বড় সংঘাতের কিছু ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে। সেখানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের চূড়ান্ত সংখ্যা ৫ হাজারের খুব বেশি হবে না বলে আশা ওই কর্মকর্তার।

‘ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর’ সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলে দাবি করেন ইরানের ওই কর্মকর্তা। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছিলেন, তাঁর দেশের বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। বিদেশি অপরাধীদের বিনা শাস্তিতে পার পেতে দেবেন না—এমন হুঁশিয়ারও দেন তিনি।

ইরানি কর্মকর্তার দেওয়া তথ্যের আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ ইরানে বিক্ষোভ ঘিরে নিহতদের সর্বশেষ হালনাগাদ তথ্য দিয়েছিল। শনিবার তারা জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩ হাজার ৩০৮ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে তারা। আরও ৪ হাজার ৩৮২ জনের মৃত্যুর বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

‘ইরানে নতুন নেতা খোঁজার সময় হয়েছে’
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের বিক্ষোভের জন্য শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর দোষারোপ করেননি খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘ক্রিমিনাল’ বলেও উল্লেখ করেন। পরে এক্সে আরেকটি পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সহিংস গোষ্ঠীগুলোকে ইরানের জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। এটি ‘জঘন্য অপবাদ’।

খামেনির এই পোস্টগুলো সম্পর্কে অবগত আছেন বলে শনিবার সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিন প্রেসিডেন্ট। খামেনির ৩৭ বছরের শাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের নতুন নেতা খোঁজার সময় হয়েছে। তেহরানের শাসকেরা দমন-পীড়ন ও সহিংসতার ওপর ভর করে দেশ শাসন করে আসছেন বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে খামেনিকে ইরান ‘ধ্বংস’ করার জন্য দায়ী করেন ট্রাম্প। বলেন, তিনি (খামেনি) ইরানে এমন মাত্রার সহিংসতা ব্যবহার করেছেন, যা আগে কখনো দেখা যায়নি। এরপর নিজের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতৃত্বের উচিত যুক্তরাষ্ট্রকে আমি যেভাবে চালাই, সেভাবে নিজের দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া। নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করে নয়।’

পলিটিকোর কাছে ট্রাম্পের মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানের বিক্ষোভ শুরুর পর থেকে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। যদিও সম্প্রতি তাঁকে সুর নরম করতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তেহরান হত্যাকাণ্ড বন্ধ করেছে এবং বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডও দেবে না। এ জন্য ইরানকে ‘ধন্যবাদ’ জানান তিনি।

গ্রেপ্তার ২৪ হাজার
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১২ জানুয়ারির পর থেকে ইরানে বিক্ষোভ কমে আসায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডও দেবে না তেহরান। যদিও বিক্ষোভের সময় হাজার হাজার ‘দাঙ্গাবাজ ও সন্ত্রাসীকে’ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। এইচআরএএনএনের তথ্য অনুযায়ী, ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তেহরান।

গ্রেপ্তার ব্যক্তিদের অনেকেকে ‘চক্রের নেতা’ বলে উল্লেখ করা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোয়। যেমন নাজানিন বারাদারান নামের এক নারী। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভির অধীনে কাজ করেন বলে অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভে নাজানিন নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ তেহরানের।

যুক্তরাষ্ট্রে নির্বাসিত রেজা পাহলভি ইরানে বিক্ষোভে সমর্থন জানিয়েছিলেন। সরকার পতন হলে ইরানের নেতৃত্ব দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। ইসরায়েলও তাঁর প্রতি সমর্থন জানিয়েছিল। যদিও রয়টার্সকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাহলভিকে দেখে ভালোই মনে হয়। তবে ইরানের নেতৃত্ব দেওয়ার মতো জনসমর্থন তাঁর আছে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে   সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭