শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী
৭২ বার পঠিত
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী

সৈয়দ মিজান::

বিশ্বের শীর্ষস্থানীয় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের জন্য ফোরামের প্রাতিষ্ঠানিক জ্ঞানভান্ডারকে এজেন্টফোর্স ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে সক্রিয় করা হয়েছে। এর ফলে ডাভোসে আয়োজিত এই সম্মেলনে অংশ নেওয়া বিশ্বের তিন হাজারের বেশি প্রভাবশালী কর্পোরেট লিডার সিদ্ধান্ত গ্রহণে এজেন্টিক এআই-এর সহায়তা পাবেন।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এজেন্টিক এআই: বিশ্বনেতাদের জন্য সেলসফোর্সের নতুন ডিজিটাল সহকারী

এই উদ্যোগের অংশ হিসেবে ফোরাম চালু করেছে একটি নতুন ও আগাম সহায়তামূলক নির্ভুল ডিজিটাল কনসিয়ার্জ অ্যাপ ‘ইভিএ’। সেলসফোর্সের এজেন্টফোর্স ৩৬০-এ নির্মিত অ্যাপটি সাধারণ প্রশ্নোত্তরের সীমা ছাড়িয়ে গিয়ে যুক্তি বিশ্লেষণ, অগ্রাধিকার নির্ধারণ ও অংশগ্রহণকারীর হয়ে প্রয়োজনীয় কাজ করতে সক্ষম একটি এআই সহকারী হিসেবে কাজ করবে।

১৯–২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য এবারের সম্মেলন হতে যাচ্ছে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। ৪৫০টির বেশি গুরুত্বপূর্ণ সেশন এবং হাজারো বৈঠকের মধ্যে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই ইভিএ কার্যকর ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক দশকেরও বেশি সময়ের নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—যার মাধ্যমে তারা সম্মেলনের স্থান সহজে খুঁজে পাবেন, ব্যক্তিগত সময়সূচি পরিচালনা করতে পারবেন এবং নেটওয়ার্কিং আরও কার্যকর হবে।

এজেন্টফোর্স ৩৬০ ব্যবহার করে অ্যাপটি এআই, তথ্য ও মানুষকে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে যুক্ত করেছে। ইভিএ স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ সেশন সুপারিশ করে, দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিস্তারিত ব্রিফিং নোট তৈরি করে দেয়। ফলে আগে যেখানে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো, সেখানে এখন তাৎক্ষণিকভাবে কার্যকর তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।

সেলসফোর্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ বলেন, “ডাভোসের ইতিহাসে সবচেয়ে বড় এই সম্মেলনে আমরা চাই প্রতিটি অংশগ্রহণকারী অনুভব করুক—একজন এআই সহকারী কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারে। ইভিএ কোনো সাধারণ চ্যাটবট নয়; এটি একটি বুদ্ধিমান ডিজিটাল সহকারী, যা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে, ভালোভাবে প্রস্তুত হতে এবং কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে।”

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্ডে বলেন, “আমরা আমাদের কর্মীদের প্রস্তুতি কাজে এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এআই ব্যবহার করছি। এটি শুধু সময়সূচি সাজানোর বিষয় নয়—আমরা ফোরামের পুরো জ্ঞানভান্ডার সরাসরি প্রতিটি অংশগ্রহণকারীর হাতে তুলে দিচ্ছি।”

এজেন্টচালিত কনসিয়ার্জ: নির্ভুল পরিকল্পনার নতুন ধাপ

৫৬তম বার্ষিক সম্মেলনে ইভিএ অংশগ্রহণকারীদের জন্য একাধিক স্মার্ট সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ব্যক্তিগত সময়সূচি সহজে ব্যবস্থাপনা করা যাবে—সেশন ও দ্বিপক্ষীয় বৈঠক প্রস্তাব করা, বুকিং করা, প্রয়োজন অনুযায়ী পুনঃনির্ধারণ বা বাতিল করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল মানচিত্রের সাহায্যে ক্যাম্পাসের ভেতরে সহজ ও নির্ভুল পথনির্দেশ পাওয়া যাবে। এছাড়া আসন্ন বৈঠক ও সেশন সম্পর্কে ফোরামের পূর্ণ ডেটাবেস ব্যবহার করে সহজ ভাষায় প্রস্তুত করা ব্রিফিং নোটের মাধ্যমে বৈঠকের আগেই অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।

বাস্তবে ‘এজেন্টিক এন্টারপ্রাইজ’

এজেন্টফোর্স ৩৬০ সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পন্ন করতে ডাটা ৩৬০, এজেন্টফোর্স মার্কেটিং এবং ফোরামের নিজস্ব তথ্যভান্ডার ব্যবহার করে। ডাটা–এ সেলসফোর্স সিআরএম–এর ৫০০টির বেশি কাস্টম ডেটা সংরক্ষিত রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে।

এই ব্যবস্থার মাধ্যমে এজেন্টফোর্স সার্ভিস ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মে গ্রাহক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে মিউলসফট ফোরামের সিআরএমকে অর্থ, মানবসম্পদ ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সিস্টেমের সঙ্গে সংযুক্ত করেছে, ফলে তথ্য প্রবাহ আরও সমন্বিত হয়েছে। পাশাপাশি টেবলিউ তথ্য বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি স্পষ্টভাবে উপস্থাপন করছে।

ভবিষ্যতে এজেন্টফোর্স ৩৬০ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, যাতে সদস্য নিবন্ধন ও সেবা ব্যবস্থাপনা আরও সহজ হয়। এর মাধ্যমে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিজেকে একটি ‘এজেন্টিক এন্টারপ্রাইজ’ হিসেবে প্রতিষ্ঠিত করছে—যেখানে অতিরিক্ত জনবল ছাড়াই ব্যক্তিকেন্দ্রিক ও উচ্চমানের অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব।



বিষয়: #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!
ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্টিত
হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ ২-আসনের এমপি আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন ডাক্তারকে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মালিক পক্ষের শুভেচ্ছা বিনিময়।। হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ ২-আসনের এমপি আবু মুনসুর শাখাওয়াত হাসান জীবন ডাক্তারকে ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মালিক পক্ষের শুভেচ্ছা বিনিময়।।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “মাহে রমজানের তাৎপর্য ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে   সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি। সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭