শিরোনাম:
●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ●   রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ●   কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত ●   নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর ●   চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
৭৮ বার পঠিত
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ–৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গত রোববার বিকা‌লে (১৮ জানুয়ারি) কমিটির নিবাচন অনুসন্ধান বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

এ নোটিশে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ২৫ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়—জামায়াত প্রার্থী আব্দুস সালাম ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন।

একই সভায় চেয়ারম্যান সুফি আলম সোহেলও উন্মুক্ত ভাবে ওই প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। ভিডিওটি এডভোকেট সুফি আলম সোহেলের নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হওয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি স্বতঃপ্রণোদিত হয়ে অনুসন্ধান শুরু করে। অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হয়।

এ কমিটির ভাষ্য অনুযায়ী, এমন গণসংযোগ নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ৪ ও ১৮ বিধি লঙ্ঘন। বিধি অনুযায়ী, ২২ জানুয়ারি ২০২৬ এর আগে কোনো প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ প্রচারণা চালাতে পারবেন না।

এ অবস্থায় জামায়াত প্রার্থী আব্দুস সালাম এবং চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—তা স্পষ্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যথায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।এ ঘটনার সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে একই তারিখে ৭ নম্বর ওয়ার্ড (মধ্য গণেশপুর) ইউপি সদস্য সাজ্জাদুর রহমানকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া আদেশের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, ছাতক থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের কাছে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তদের ঠিকানায় নোটিশ জারি করে এর প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে কমিটির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কমিটির চেয়ারম্যান বিচারক মো. ইমরান হোসেন এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই  বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল  থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে  ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ