রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » গাড়ি বোমা বিস্ফোরণে পাকিস্তানে ৫ সেনার মৃত্যু
গাড়ি বোমা বিস্ফোরণে পাকিস্তানে ৫ সেনার মৃত্যু
বজ্রকণ্ঠ নিউজঃ

পাকিস্তান একটি গাড়িতে বোমা বিস্ফোরণে ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ জুন) দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় এই ‘হামলা’র ঘটনা ঘটে। ওই এলাকায় পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।
বিবৃতিতে আরও বলা হয়, গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচজন সেনাসদস্য শহিদ হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে বোমা বিস্ফোরণে ৫ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বলেছেন, বোমা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের জীবন বৃথা যাবে না। কারণ তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিয়েছেন।
বিষয়: #গাড়ি #পাকিস্তান #বিস্ফোরণ #বোমা










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
