রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮
বজ্রকণ্ঠ নিউজঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে শনিবার (২২ জুন) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এর আগের দিন শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ১১ জন। এই নিয়ে চলতি মাসের ২২ দিনে মোট মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। এর আগের মাস মে’তে আক্রান্ত হয়েছিলেন ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।
২২ জুন, শনিবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৫ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৭৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ রয়েছেন।
আর এই সময়ে সারা দেশে মোট ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ১৫৪ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪৩ জন। এরমধ্যে ২ হাজার ২১ জন পুরুষ এবং ১ হাজার ৩২২ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন মহিলা রয়েছেন।
বিষয়: #আক্রান্ত #ডেঙ্গু




সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
