মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফোনে হুমকি, এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ফোনে হুমকি, এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বজ্রকণ্ঠ ::
![]()
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
তবে এনসিপি নেতার অভিযোগ, এক ছাত্রলীগ নেতা তাকে মোবাইল ফোনে হুমকি দেয়ার পরই এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তার ব্যক্তিগত কার্যালয় শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওই কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে বোমা বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘আমি শুরু থেকেই এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। সোমবারও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলার হুমকি দেয়া হয়। এরপরই আমার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভয় পাইনি। তাই এটা দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
বিষয়: #এনসিপি #ককটেল #কার্যালয় #নেতা #ফোন #বিস্ফোরণ #হুমকি










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 