শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া
বজ্রকণ্ঠ নিউজঃ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই এই স্বীকৃতি দেয় দেশটি।
২১ জুন, শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া এবং তারা ফিলিস্তিন-ইসরায়েল বিরোধে দুই রাষ্ট্র থেকে সমাধানের পক্ষে।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পর ‘গুরুতর তিরস্কারের জন্য’ আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, এই স্বীকৃতি দেওয়ার কারণে আর্মেনিয়াকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন।
এর আগে, গত ২৮ মে পশ্চিমা দেশগুলোর মধ্যে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ফলে গত মাসে ইসরায়েল মাদ্রিদ, ডাবলিন এবং অসলো থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করতে চেয়েছিল।
এরপর গত ৪ জুন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া।
বিষয়: #আর্মেনিয়া #ফিলিস্তিন #রাষ্ট্র #স্বীকৃতি










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 