শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
বজ্রকণ্ঠ
![]()
টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি একেবারে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। এবার নিজের ভাবনা, নিজের গল্প এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই সুন্দরী।
সম্প্রতি ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’ সেখানে উত্তরও দেন ফারিণ। লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।’
এরপরই এ প্রসঙ্গে এক গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।’
তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন। তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ; নিয়মিত কাজ করারও ইচ্ছা তার।
বিষয়: #তাসনিয়া #প্রযোজক #ফারিণ #রূপ










একের পর এক বিস্ফোরণ! দুবাই থেকে অভিনেত্রী বললেন, ‘পরিস্থিতি ভয়ংকর’
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
‘দয়া করে আমাকে সিনেমায় নেবেন না’
রিলসে ‘বউদি’ মানেই যেন বাজে ইঙ্গিত, স্বস্তিকা বললেন…
স্বস্তিকা এবার ‘ছেলেধরা’, আসছেন নতুন চমক নিয়ে
দেশে এসেই নীলাঞ্জনার সঙ্গে ব্যস্ত নিলয়
পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী
আলোচিত এই মিসরীয় অভিনেত্রীকে কতটা চেনেন
অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না, শিল্পীদের সতর্ক করলেন তামান্না
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোন বিষয়টা উপভোগ করছেন, জানালেন জয়া
