শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
প্রথম পাতা » চট্টগ্রাম » আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
৮৫ বার পঠিত
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ

বজ্রকণ্ঠ
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিটের ১৭ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকার অ্যাডামস ক্যাপ কারখানার আগুন। তবে রাতে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের ছাদ ধসে পড়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, টানা ১৭ ঘণ্টা জ্বলার পর চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল ৭টা ২৫ মিনিটে। সারারাত কারখানা জ্বলতে জ্বলতে ভবনটির টপ ফ্লোরের ছাদ ধসে পড়েছে। বিভিন্ন ফ্লোরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, দরজা, জানালা, দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে।

এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

সিইপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপন করা যায়নি এখনও। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ’ কারখানার আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।

জানা যায়, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি ছিল।



বিষয়: #  #  #  #  #  #  #


চট্টগ্রাম এর আরও খবর

বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময় বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহ’র বদলি ও পদোন্নতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়
ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১ নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন ১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার ৪র্থ তলার শুভ উদ্বোধন সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার ৪র্থ তলার শুভ উদ্বোধন

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল