শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাভারে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১
সাভারে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১
বজ্রকণ্ঠ ::
![]()
সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত দশ জন। তাদের মধ্যে বেশকয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার রহমত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় টিনশেড ওই বাড়িতে ভয়াবহভাবে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময়টিনশেড বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান বাড়িটির কেয়াটেকার আব্দুল রাব্বানী। এসময় নারী পুরুষ ও শিশুসহ আহত হয় অন্তত দশ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনামমেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়িটি নির্মাণের সময় সেপটিক ট্যাংক থেকে অতিরিক্ত গ্যাস নির্গমনের জন্য একটি বিকল্প পাইপ স্থাপনের কথা ছিল। কিন্তু সেই পাইপটি না দেওয়ায় ট্যাংকের ভেতর অতিরিক্ত গ্যাস জমে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই গ্যাসের বিস্ফোরণেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ তা খতিয়ে দেখছে।
বিষয়: #ট্যাংক #নিহত #বিস্ফোরণ #সাভার #সেফটি










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 