শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই যোদ্ধাদের বাধায় বাস বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধাদের বাধায় বাস বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বজ্রকণ্ঠ ::
![]()
ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরীর শিকারি কান্দা বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে এই মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। শুক্রবার বিকেলে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এসময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।
বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ওই জুলাই যোদ্ধা বিকেল পাঁচটার দিকে ইউনাইটেড বাস কাউন্টারে আসেন। এসময় ঢাকায় যাওয়ার জন্য সামনের ইউনাইটেড গাড়িতে উঠতে চান। কিন্তু চালকসহ শ্রমিকরা পরের গাড়িতে যেতে বলেন। এ নিয়ে জুলাই যোদ্ধাসহ শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
তিনি বলেন, গাড়ি বন্ধ করতে হলে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধুমাত্র ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে কাজ করে অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে। তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে সব যানবাহন বন্ধ করে দিয়েছে।
বিষয়: #অবরোধ #জুলাই #দেশব্যাপী সংবাদ #বন্ধ #বাধায #বাস #মহাসড়ক #ময়মনসিংহ #যোদ্ধা










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 