শিরোনাম:
●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ●   মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম ●   ত্রিশালে পিতার হাতে সন্তান খুন ●   দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ●   ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ ●   সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ। ●   হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।। ●   সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Draft » এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে
প্রথম পাতা » Draft » এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে
২২৭ বার পঠিত
বুধবার ● ১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

সৈয়দ মিজান::
এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে
ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫: সম্প্রতি চীনের সাংহাইয়ে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং আরও উন্নত ও এআই-ভিত্তিক শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সলিউশন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। এই সলিউশনে তিনটি স্তর রয়েছে – এআই-ভিত্তিক বুদ্ধিমত্তা, এআই-ভিত্তিক-সংযোগ এবং এআই-ভিত্তিক ডিভাইস। এই স্তরগুলি এআই ও নেটওয়ার্কের সমন্বয়ে ভূমিকা রাখবে।

সলিউশনটি বিভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী সংযোগ পরিষেবা ও অভিজ্ঞতা প্রদান করে। ফলে ডেটা লস না হওয়ার পাশাপাশি দ্রুত গতিতে বেশি ডেটার আদান-প্রদান, কম পরিমাণ ল্যাটেন্সি ও উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। এআইয়ের জন্য প্রস্তুত নেটওয়ার্ক, এআই-চালিত নেটওয়ার্ক ও এআই-ভিত্তিক সুরক্ষা – এই ধারণার উপর ভিত্তি করে গঠিত সলিউশনটি বিভিন্ন শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে বিকশিত করবে।

এআইয়ের ব্যবহার দ্রুত গতিতে বিশ্বকে বদলে দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কার্যক্রমকে রূপান্তরিত করছে। ফলে নেটওয়ার্কের ক্ষেত্রে তিনটি প্রধান চাহিদা দেখা দিয়েছে – কার্যকর কম্পিউটিং ক্ষমতার ব্যবহার, উন্নত অভিজ্ঞতার নিশ্চয়তা ও অজানা হুমকি থেকে সুরক্ষা। এগুলিকে বিবেচনায় রেখে হুয়াওয়ের শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কে এআই-ভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটি মূল সলিউশনকে আরও উন্নত করবে। মূল সলিউশনগুলি হলো শিংহে এআই ক্যাম্পাস, শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN), শিংহে এআই ফ্যাব্রিক ২.০ ও শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি।

শিংহে এআই ক্যাম্পাস ডিজিটাল জগৎ থেকে বাস্তব ক্ষেত্র পর্যন্ত নিরাপত্তা সম্প্রসারিত করে ক্যাম্পাস নেটওয়ার্কের পরিপূর্ণ নিরাপত্তা দেয়। শিংহে এআই ফ্যাব্রিক ২.০ সাধারণ কম্পিউটিং ও এআই কম্পিউটিংয়ে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কম্পিউটিংয়ের দক্ষতাকে পরিপূর্ণভাবে প্রয়োগ করে।

শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN) উচ্চ ক্ষমতাসম্পন্ন ও সমন্বিত কম্পিউটিং-নেটওয়ার্ক সেবা দেয়, যা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং ব্যবহার করতে সাহায্য করে। শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি ‘এআই ভার্সেস এআই’ ধারণার ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা গঠন করে। অর্থাৎ, এটি ক্ষতিকারক কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি মোকাবিলাতেও সক্ষম। এর পাশাপাশি রয়েছে একটি নেটওয়ার্ক এজেন্ট হুয়াওয়ে নেটমাস্টার, যা এআইয়ের মাধ্যমে সবসময় স্বয়ংক্রিয় কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এটির ফলে নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটে না এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত হয়।

উক্ত সম্মেলনে হুয়াওয়ে ও এর শীর্ষস্থানীয় শিল্প গ্রাহকদের যৌথ উদ্ভাবনের সাফল্যও তুলে ধরা হয়। হুয়াওয়ে ভবিষ্যতেও শিংহে ইনটেলিজেন্ট নেটওয়ার্কের পণ্য ও সলিউশনকে আরও উন্নত করার পাশাপাশি গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করে এআই-ভিত্তিক নেটওয়ার্ক গঠনে ভূমিকা রাখবে।
বিস্তারিত জানতে:
তানভীর আহমেদ, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস, হুয়াওয়ে সাউথ এশিয়া
০১৭১১০৮১০৬৪, [email protected]

হুয়াওয়ে ও হুয়াওয়ে বাংলাদেশ সম্পর্কে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), টেলিযোগাযোগ অবকাঠামো ও পরিষেবা এবং স্মার্ট ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক একটি বিশ্ব গড়ে তোলার জন্য প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং প্রতিষ্ঠানের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া।
বাংলাদেশে ২৭ বছরেরও বেশি সময় ধরে হুয়াওয়ে থ্রিজি, ফোরজি এবং ফাইভজি প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি হুয়াওয়ে ক্লাউড সল্যুশন, ডিজিটাল পাওয়ার সল্যুশন ও মোবাইল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম প্রদান করছে এবং দেশের প্রায় প্রতিটি খাতে আইসিটি অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করেছে। এছাড়া কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে, বিশেষ করে প্রতিভা বিকাশে হুয়াওয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে আসছে।
দেশের আইসিটি অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ ও আধুনিক বাংলাদেশ গড়ার সহযোগী হিসেবে হুয়াওয়ে একটি সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়তে সবসময় এর সাথে রয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।
হুয়াওয়ে; বাংলাদেশে, বাংলাদেশের জন্য।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪