মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক এমপি বুবলীর জামিন নামঞ্জুর
সাবেক এমপি বুবলীর জামিন নামঞ্জুর
বজ্রকণ্ঠ ::
![]()
রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্নব।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল বের করে। তারা জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
বিষয়: #এমপি #জামিন #নামঞ্জুর #বুবলী #সাবেক










টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 