মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে সিএনজি গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
টেকনাফে সিএনজি গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক
মনির হোসেন
![]()
কক্সবাজারের টেকনাফে সিএনজি গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আটক #ইয়াবাসহ #গাড়ি #টেকনাফ #পাচারকারী #সিএনজি #হাজার










কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প 