রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
চাঁদপুরে অসুস্থ যাত্রীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর শনিবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ দাদাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সুরভী-৮ লঞ্চ যোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি মধ্যরাত ১ টায় চাঁদপুর হরিনা চ্যানেল সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত অসুস্থ ব্যক্তির শ্বাসকষ্ট জনিত কারণে জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ রোগীর নাতি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর পাল বাজার ১০ নম্বর ঘাটে নিয়ে আসে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়: #অসুস্থ #কোস্টগার্ড #চাঁদপুর #চিকিৎসা #যাত্রী










পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল 