শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
রাণীনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ ) :
![]()
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত দুই ভাই হলো, মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে। তাদের দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দু’জনে মানসিক প্রতিবন্ধী। তারা দু’জনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দু’জন বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি আমার এক ভাইয়ের মৃতদেহ পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করি।
থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #ডুব #দুই #পানিত #ভাই #মর্মান্তিক #মৃত্যু #রাণীনগর




সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
