বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় “আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় “আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক :::
![]()
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী “সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ হতে অনুষ্ঠিত পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৯ টি স্বর্ণ জয় করে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়াও, নৌবাহিনী ৪টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ৪ টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সঃ সংখ্যা ২০২২০৫৪৪ মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং সঃ সংখ্যা ২০২৩১৪৬৩ কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়ই ০৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে স্বর্ণ পদক লাভ করায় যৌথভাবে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিষয়: #নৌবাহিনী #বাংলাদেশ #ব্যবস্থাপনা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 